Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

শারদীয় দূর্গাপূজা | সাজসজ্জা | উৎসব


শারদীয় দূর্গাপূজা 


যে কোন  উৎসবের সাথে প্রকৃতি-এ একটা গভীর সম্পর্ক রয়েছে ।  মেঘের ভেলা আর মাঠ জুড়ে কাশফুল এর দোলা মনে করিয়ে দেয় শরৎ এর আগমন সাথে শারদীয় দূর্গাপূজা । 

picture source : Bishwo Rang Fan Club
দূর্গাপূজার ইতিহাস অনেক প্রাচিন হলেও এটি ব্যাপকতা পেয়েছে গত দেড়শ-দুশ বছর এর ভেতরে । সম্রাট আকবরের সময় তাহিরপুরের রাজা কংসনারায়ন রায় প্রথম চালু করেন এ পূজা । যা আজ বাংলার সর্ববৃহত পূজায় রুপান্তরিত হয়েছে । দিন দিন হয়ে ইঠেছে সার্বজনীন থেকে সার্বজনীনতর । এর ধারাবাহিকতায় পরিবর্তন এনেছে ফ্যাশনে । পুরো পূজা জুড়ে থাকে সাজসজ্জার পরিকল্পনা ।

নিজেকে সাজিয়ে তুলতে কারো কোন কমতি থাকে না । নিজেকে সাজিয়ে তুলতে, থাকা উচিৎ নিজস্ব সৌন্দর্যবোদ, প্রকাশ পেতে হবে নিজস্ব ব্যক্তিত্ব আর ধারন করতে হবে পরিবেশ ।

picture source : aarong 
এই ঋতুতে হুটহাট করে বর্ষার আগমন সাথে গরম আমেজ মাথায় রেখে পোশাক নির্বাচন করা উচিৎদিনের বেলা কিংবা সন্ধ্যা বা রাত পোশাক নির্বাচনে  এবং সাজসজ্বা থাকতে পারে  ভিন্নতা ।

মহালয়া থেকেই নিজেক গুছিয়ে নিন, প্রভাতে হালকা নীল রঙ এ কামিজ সাথে সাদা দোপাট্টা ছুয়ে যাবে শরতের নীল আকাশের শুভ্রতা । নিয়ে নিতে পারেন হালকা মেকাপ, চোখের পাতায় একটু স্মোকি শেড আপনাকে করে তুলবে আরও প্রানবন্ত
আবার-ও বলছি নিজেকে ফ্যাশনেবল করে তুলতে হলে পোশাকের সাথে সাথে চাই পরিমিত সাজসজ্বা । যা আপনাকে করে তুলবে সবার থেকে আলাদা ।
picture source : kaykraft 
মায়ের অঞ্জলি-তে শাড়ি প্রাধান্য পেলেও নিজেকে আলাদা করতে সাজিয়ে নিন নিজেকে  সাদা সালোয়ার কামিজ সাথে সিদুর লাল দোপাট্টা , দোপাট্টার চারপাশে ভারি গোল্ডেন জড়ি পাড় । চুল টাকে বেনি করে ফেলুন, গুজে দিন একটা ফুল । হাতে থাকুক কাচের রেশমি চুড়ি । কপালে একটা লাল টিপ ।  কি পরবেন? থাক না একটা ছোট টিপ  . . .
picture source : kaykraft 
মন্ডপে মন্ডপে ঘুড়ে বেড়ানো , বন্ধু-বান্দব দের সাথে ঘুরেবেড়ানো পাট চুকিয়ে ফেলতে পারেন নবমীতেএ জন্যে চাই উৎসব মুখর পোশাক । সকালে পড়ে ফেলুন ফ্লোরাল প্রিন্ট এর সালোযার সাথে লাইট কালার এ কামিজ , লং কিংবা সেমি শর্ট । নিজেকে পরিপাটি করে নিন হালকা মেকাপ দিয়ে । কানে ঝুলিয়ে নিন একটা ঝুমকা । বেশ লাগবে আপনাকে ।
picture source : aarong 
রাতের আয়োজনে নিয়ে আসুন উৎসবের পরিপূতা । নিজেকে সাজিয়ে নিন পরিপুর্ন ভাবেহোক না চমকালো রঙিন । নবমী রাতের জন্যে হয়ে যান স্টার । 
picture source : aarong 
সব শেষে একটা কথা মনে রাখা দরকার , ব্যাকারন মেনে যে পোশাক ই পরুন না কেন থাকা চাই স্বাচ্ছন্দ্য আর কনফিডেন্স লেবেল থাকা চাই ১০০/১০০ । ব্যাস  

আপনাকে স্টার করে তুলতে ফ্যাশন হাউজ গুলো তৈরী ।  আপনাকে সাজিয়ে তুলতে দ্বায়িত্ব নিয়েছেন “ আড়ং, রঙ, অঞ্জন , কে-ক্রাফট, নিত্যউপহার, দেশাল আরও দেশীয় ফ্যাশন হাউজ গুলো ।

collection of Aarong | puja 2019







collection of Bishwo Rang Fan Club | puja 2019






collection of KayKraft | puja 2019





collection of Nitya Upahar | puja 2019





লিখন : #FXYZ

Yorum Gönder

0 Yorumlar